ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার বিষধর সাপের দংশন:

ওঝার ঝাড়ফুঁকে সময় ক্ষেপণ, প্রাণ হারাল স্কুলছাত্রী


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাপের কামড়ে বিথি খাতুন (১৪) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  রোববার (১২ এপ্রিল) উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত বিথি খাতুন কাদপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের মেয়ে এবং পার্শ্ববর্তী চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বিথি তাদের বাড়ির গোয়ালঘরে জ্বালানি কাঠ গোছাতে যায়। এসময় সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। বিথির চিৎকার শুনে স্বজনরা ছুটে আসেন। তবে আধুনিক চিকিৎসার পরিবর্তে পরিবারটি প্রথমে স্থানীয় এক ওঝার শরণাপন্ন হন এবং ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। ওঝার মাধ্যমে অপচিকিৎসায় সময় নষ্ট হওয়া এবং হাসপাতালে নিতে দেরি হওয়ায় মেধাবী এই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওঝার কাছে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বিথীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল সরদার বিথীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

বিথীর অকাল মৃত্যুতে চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আজ বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এ সম্পর্কিত আরো খবর