ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

​রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে চেয়ারম্যানের বাড়ির গোডাউন থেকে ছয় ব্যারেল ডিজেল জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আইন অনুযায়ী অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ডিজেল বর্তমানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত এই ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​তবে এই জরিমানার বিষয়ে ভিন্ন যুক্তি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। তার দাবি, তার প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে যেখানে সেচ কাজের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হয়। এছাড়া দুইটা ডেকু মেশিন সচল রাখতে প্রতিদিন তার গড়ে প্রায় ৭০০ লিটার পর্যন্ত জ্বালানির চাহিদা থাকে। সেই হিসেবে জব্দকৃত ১ হাজার ২০০ লিটার তেল মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদার সমান।

​চেয়ারম্যানের দাবি, কাজের ধারাবাহিকতা রক্ষায় মাত্র এক দিনের জ্বালানি আগাম সংগ্রহ করে রাখা কোনোভাবেই আইনত অন্যায় বা অসাধু মজুদদারি হতে পারে না। তার মতে, মৎস্য প্রকল্পের প্রকৃত চাহিদা বিবেচনা না করেই এই জরিমানা করা হয়েছে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর