ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত  শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। এ সময় কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইএসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী   বিশ্ববিদ্যালয়ে ভর্তির  চান্স পায়নি । যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে  লটারির প্রচলন চালু ছিল।  রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে  আয়োজিত "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে" তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।  সভায় বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ -১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম প্রমুখ। 

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ?  কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উন্নয়ন হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।
পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর