ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপগঞ্জে শীতলক্ষ্যায় জাহাজের শ্রমিক নিখোঁজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল গাজী (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর সোনালীঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইসমাইল গাজী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটবাছা গ্রামের মো. হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজ থেকে মালামাল আনলোডের সময় হঠাৎ ইসমাইল গাজী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি জাহাজের কার্নিশ থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই স্রোতে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি জানালে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে নদীর প্রবল স্রোত ও পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ শ্রমিক ইসমাইল গাজীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নদীপথে শ্রমিক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, জাহাজে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর