ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দক্ষ ও মানবিক প্রশাসন গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই: মীর শাহে আলম


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ১২:২৬ পিএম

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বিপিএটিসি)-এর ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি উন্নয়নশীল দেশের টেকসই অগ্রগতির জন্য দক্ষ জনবল অপরিহার্য। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই এসব খাতে কর্মরত কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।


তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ ও সেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। তিনি বলেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে কর্মকর্তারা বাস্তবমুখী জ্ঞান ও প্রশাসনিক দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা, পল্লী উন্নয়ন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


মতবিনিময়কালে তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে শিক্ষালাভ, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তরুণ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা ভবিষ্যতে দেশের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর