ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ২ বছর পর মডেল মসজিদে শুরু নামাজ


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ দুই বছর ধরে তালাবদ্ধ থাকা তাড়াশ মডেল মসজিদ অবশেষে উদ্বোধনের মাধ্যমে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে স্থানীয় মুসল্লীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মা নামাজের আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। উদ্বোধনের পরই মসজিদে জুম্মার নামাজ আদায় করা হয়, যেখানে শতাধিক মুসল্লী অংশ নেন।

জানা যায়, তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড ময়দানের দক্ষিণ পাশে প্রায় ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শেষ হলেও প্রায় দুই বছর ধরে এটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে স্থানীয় মুসল্লীরা মসজিদে প্রবেশ করতে পারেননি এবং নিয়মিত নামাজ আদায়ও শুরু হয়নি। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

স্থানীয়দের অভিযোগ, এত ব্যয়ে নির্মিত একটি আধুনিক মসজিদ দীর্ঘদিন বন্ধ থাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পাশাপাশি গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান-এর উদ্যোগে মসজিদটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। খতিব, মোয়াজ্জিন ও খাদেমসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয় এবং মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নামাজের উপযোগী করা হয়।

এরপর নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলে মুসল্লীদের জন্য মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধনের দিন থেকেই নিয়মিত নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, খতিব ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় মুসল্লীরা জানান, দীর্ঘদিন পর আধুনিক সুবিধাসম্পন্ন এই মসজিদে নামাজ আদায়ের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পর দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থানীয় মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর