ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্তাহে দুই দিন ভার্চুয়াল হাইকোর্ট চালুর সিদ্ধান্ত


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৭:১৮ পিএম

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালভাবে পরিচালিত হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট দিনে আদালতের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।

রবিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে ভার্চুয়াল হাইকোর্ট পরিচালনার নির্দিষ্ট দুই দিনের কথা উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বিচারকাজ চলবে।

চিঠিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন)’ এবং সুপ্রিমকোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে আদালতের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানা গেছে। বিচারপ্রক্রিয়াকে আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

চিঠিতে আরও বলা হয়েছে, ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের সুপ্রিমকোর্টের আইটি শাখা থেকে জুম (Zoom) আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। নির্ধারিত আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে বিচারকাজ অনলাইনে সম্পন্ন করা হবে।

আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, ভার্চুয়াল আদালত ব্যবস্থা বিচারপ্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে সহায়ক হতে পারে। বিশেষ করে জরুরি মামলা ও সময় সংবেদনশীল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

তবে একই সঙ্গে কিছু আইনজীবী মনে করছেন, ভার্চুয়াল আদালতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও সংযোগ সমস্যার কারণে কিছু ক্ষেত্রে কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই বাস্তব ও ভার্চুয়াল উভয় ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন রয়েছে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর