ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকদাদপুর গ্রামে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম ওই গ্রামের মো. গাজীউর রহমান গাজীর ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধূবিল ইউনিয়নের চকদাদপুর গ্রামে একটি বাঁশ দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তারের ওপর পড়ে ছিল। এতে আশপাশের মানুষের জন্য ঝুঁকি তৈরি হয়। বিষয়টি দেখে তা অপসারণের উদ্যোগ নেন ফরিদুল ইসলাম।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দা নিয়ে বাঁশটি কাটতে গেলে অসাবধানতাবশত সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই আহত অবস্থায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর