ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

সিরাজগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬। এবা‌রের প্রতিপাদ্য ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’।

রোববার (১৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকেই গবেষণাভিত্তিক শিক্ষা ও হাতে-কলমে কাজের সুযোগ বাড়াতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদত হোসেন এবং জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্টরা।

মেলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫২টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহী কর‌ছে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক নানা নতুন ধারণা ও বাস্তব প্রয়োগ। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান।

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।



এ সম্পর্কিত আরো খবর