ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত ২০


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫৩ পিএম

 সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের এক‌টি পুকুরকে কেন্দ্র করে ব‌্যপক সংঘর্ষের ঘটনা ঘ‌টে। রোববার (১৯ এপ্রিল) সকা‌লে ঘটনা‌টি তাড়াশ উপ‌জেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রা‌মে। সকালে গ্রামবাসীরা মানববন্ধনের আয়োজন ক‌রে আর মানববন্ধনকে কেন্দ্র ক‌রে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
স্থানীয়দের তথ্যমতে, গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর একটি অংশ ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই প্রতিবাদে সকালে গ্রামবাসীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে কর্মসূচি চলাকালেই রাজ্জাক গ্রুপ ও মসজিদপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যা পরবর্তী‌তে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর