ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


  • আপলোড সময় : সোমবার ২০ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৫০ পিএম

অনলাইন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নারী নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আসনগুলো নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি করে।

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনীত নারীরা এই সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও বিভিন্ন সময়ে একাধিক নারী নেত্রী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও আলোচিত মুখ হিসেবে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা।

১. সেলিমা রহমান

২. শিরিন সুলতানা

৩. রাশেদা বেগম হিরা

৪. রেহানা আক্তার রানু

৫. নেওয়াজ হালিমা আর্লি

৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন

৭. বিলকিস ইসলাম

৮. শাকিলা ফারজানা

৯. হেলেন জেরিন খান

১০. নিলুফার চৌধুরী মনি

১১. নিপুণ রায় চৌধুরী

১২. জেবা আমিন খান

১৩. মাহমুদা হাবিবা

১৪. সাবিরা সুলতানা

১৫. সানসিলা জেবরিন

১৬. সানজিদা ইসলাম তুলি

১৭. সুলতানা আহমেদ

১৮. ফাহমিদা হক

১৯. আন্না মিঞ্জ

২০. সুবর্ণা শিকদার

২১. শামীম আরা বেগম স্বপ্না

২২. শাম্মী আক্তার

২৩. ফেরদৌসী আহমেদ

২৪. বিথীকা বিনতে হুসাইন

২৫. সুরাইয়া জেরিন

২৬. মানছুরা আক্তার

২৭. জহরত আদিব চৌধুরী

২৮. মমতাজ আলম

২৯. ফাহিমা নাসরিন

৩০. আরিফা সুলতানা

৩১. সানজিদা ইয়াসমিন

৩২. শওকত আর আক্তার

৩৩. মাধবী মারমা

৩৪. সেলিনা সুলতানা

৩৫. রেজেকা সুলতানা

৩৬. নাদিয়া পাঠান পাপন

দলীয় সূত্র আরও জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড। গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর