ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫৮ পিএম

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে একটি উন্নত ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন সম্ভব। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর চিন্তাধারা বিকাশে এই বিজ্ঞান মেলা অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা উল্লেখ করেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা জরুরি। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল ভবিষ্যতের সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার পথকে আরও শক্তিশালী করবে।

তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং সৃজনশীল গবেষণা প্রদর্শন করবেন। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষও বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিক সম্পর্কে ধারণা নিতে পারেন।

জেলা প্রশাসন জানিয়েছে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর