ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:০০ পিএম

সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের নাম বাতিল করে নতুন নাম কার্যকর করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল ও মেডিকেল কলেজের পূর্বের নাম পরিবর্তন করে নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ কার্যকর করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে সকল প্রশাসনিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম নতুন নামেই পরিচালিত হবে।

জানা গেছে, ২০১৪ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের নিকটবর্তী শিয়ালকোল এলাকায় প্রায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে ২০২১ সালের আগস্টে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে।

বর্তমানে হাসপাতালটিতে ২০টি বিভাগ চালু রয়েছে। পাশাপাশি ১৫টি ওয়ার্ড, ১৫টি অস্ত্রোপচার কক্ষ এবং ৩৮ শয্যার একটি সিসিইউ (CCU) ইউনিট সচল রয়েছে। আধুনিক চিকিৎসা সুবিধা ও সেবার মাধ্যমে এটি সিরাজগঞ্জসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসা সেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।

স্থানীয়ভাবে হাসপাতালটির নাম পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, নতুন নাম সহজ ও পরিচিতিমূলক হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে সুবিধা হবে। আবার অনেকেই মনে করছেন, পূর্বের নামটি ঐতিহাসিক গুরুত্ব বহন করায় তা পরিবর্তন না করাই ভালো ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারি নীতিমালার অংশ হিসেবেই বিভিন্ন প্রতিষ্ঠানের নাম হালনাগাদ করা হচ্ছে, যাতে প্রশাসনিক স্বচ্ছতা ও একক পরিচিতি নিশ্চিত করা যায়।

নাম পরিবর্তনের পর এখন থেকে সব ধরনের নথিপত্র, সাইনবোর্ড, সরকারি রেকর্ড ও প্রশাসনিক কার্যক্রমে নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ ব্যবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর