ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

অফিসে বসে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: কালিগঞ্জের সেই হিসাব রক্ষক বরখাস্ত


  • আপলোড সময় : বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ সময় : ৮:২২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:
নিজ অফিসে বসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরার কালীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন গত পরশু ২৭ এপ্রিল স্বাক্ষরিত এক আদেশে এই ব্যবস্থা নেন। গতকাল ২৮ এপ্রিল প্রধান প্রকৌশলীর ওই চিঠি কালীগঞ্জ কার্যালয়ে পৌঁছানোর পর থেকেই মোস্তাফিজুর রহমান আত্মগোপনে রয়েছেন।

জানা গেছে, মোস্তাফিজুর গত বছরের ২৫ মে এই অফিসে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগেও যেখানেই তিনি কর্মরত ছিলেন, সেখানেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় দীর্ঘস্থায়ী হতে পারেননি।

প্রধান প্রকৌশলীর আদেশে উল্লেখ করা হয়েছে, "হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে উৎকোচ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনি দাপ্তরিক টেবিলে বসে দুজনের কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। সরকারি অফিসে বসে এমন কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।"

আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। তবে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় মামলা ও স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে।
 এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  
আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর