ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ১১:৫৫ এএম

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে অভিযোগ গঠনের আদেশের জন্য নির্ধারিত তারিখ ৯ এপ্রিল ছিল। তবে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। এ নিয়ে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ দুই দফা পিছিয়েছে।

গত ১১ মার্চ আসামিদের পক্ষে তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অব্যাহতির আবেদন করেন। তিনি দাবি করেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আসামিদের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ হয়েছে।

এর আগে ২ মার্চ মামলার প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক ভূমিকা পালন করেছেন। তাদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর বলপ্রয়োগ ও কারফিউ জারির পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ করা হয়। পরে ধারাবাহিক ঘটনার জেরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

মামলায় রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।

এ মামলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। ট্রাইব্যুনালের আজকের আদেশের দিকে এখন সংশ্লিষ্ট মহলসহ দেশবাসীর নজর রয়েছে। অভিযোগ গঠন হলে মামলার বিচারিক কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর