ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওগাঁয় সমবায়ের টাকা আত্মসাৎ, দুই নারীর বিরুদ্ধে অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ০৩ মে, ২০২৬ সময় : ৫:০৫ পিএম

নওগাঁ শহরে একটি সমবায় সমিতির অর্থ আত্মসাৎ করে ভূয়া সংস্থা গড়ে তুলে চড়া সুদে ঋণ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন মোসা. রিনা পারভীন ও মোসা. শাহানাজ বেগম। তাদের বিরুদ্ধে প্রায় ৫৫ লাখ টাকার ঋণ ও এফডিআর (ফিক্সড ডিপোজিট) গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই নারী আগে ‘সোনার বাংলা সেভিং অ্যান্ড ক্রেডিট’ নামের একটি সমবায় সমিতিতে বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে সমিতির মালিক বিদেশে যাওয়ার সুযোগে তারা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। এরপর ধাপে ধাপে গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, শহরের হরিজন কলোনী, ইদুর বটতলী, শহিদুলের মোড়, কোর্ট চত্বর ও ডিগ্রির মোড়সহ বিভিন্ন এলাকায় দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্চ সুদে ঋণ দিয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করছেন রিনা পারভীন ও শাহানাজ বেগম। এতে অনেক সাধারণ ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষক আঁখি আক্তার জানান, সমিতির পরিচালক বিদেশে যাওয়ার আগে তিনজন কর্মচারীর ওপর দায়িত্ব অর্পণ করেন। কিন্তু তিনি বিদেশে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই রিনা পারভীন ও শাহানাজ বেগম পরিকল্পিতভাবে অফিস দখল করে নেন। তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় এবং সমিতির অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আঁখি আক্তার আরও বলেন, সমিতির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজেদের দখলে নিয়ে অভিযুক্তরা জাল স্ট্যাম্প ব্যবহার করে আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেছেন, যেখানে তাকে সাক্ষী করা হয়েছে। বিষয়টি তাকে হয়রানি করার একটি কৌশল বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে রিনা পারভীন বলেন, তিনি সমিতির দায়িত্ব পালন করছেন এবং সমিতির মালিক ফয়সাল মানুষের টাকা নিয়ে বিদেশে গেছেন। তার স্বামী লুৎফর রহমানের কাছ থেকে টাকা নেওয়ার কারণে তারা মামলা করেছেন বলেও দাবি করেন তিনি। মাঠ পর্যায়ের ঋণের টাকা আদায় করে সঠিক হিসাব দেওয়া হবে বলেও তিনি জানান।

অন্যদিকে, শাহানাজ বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং ফোনে হুমকি দিয়ে বলেন, “এ বিষয়ে বেশি কথা বললে আপনাকে দেখে নেওয়া হবে। আমার ছেলে ও অনেক ছাত্রনেতা আছে, সাংবাদিকদের দিয়েও ব্যবস্থা নেওয়া হবে।”

সমিতির মালিক ফয়সাল হোসেন অভিযোগ করে বলেন, তিনি বিদেশে যাওয়ার সময় কর্মচারীদের ওপর দায়িত্ব দিয়ে যান। কিন্তু তারা সেই সুযোগে অফিস দখল করে অর্থ লুটপাট করেন এবং তার বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে মামলা দায়ের করেন। তার দেশে ফেরা ঠেকাতেই এসব করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সমিতির অফিসের কাগজপত্র নিয়ে গিয়ে রিনা আক্তারের বাসায় ‘উল্লাস সমাজ উন্নয়ন সংস্থা’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে ভুয়া প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ সুদে ঋণ দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি দ্রুত সমাধান না হলে আরও মানুষ প্রতারণার শিকার হতে পারেন।


এ সম্পর্কিত আরো খবর