ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন মুমিনুল ইসলাম


মুমিনুল ইসলাম

  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৯:২৬ এএম

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম। গত ০২ মে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।

মোঃ মুমিনুল ইসলাম ঢাকা কলেজের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার আদায়, সংগঠনকে সুসংগঠিত করা এবং স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ও সাহসী ভূমিকা পালন করেছেন। এসব আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বগুণ ও ত্যাগী মনোভাব তাঁকে সহপাঠী, সহযোদ্ধা ও সংগঠনের নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত ছাত্রদল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি ইতোমধ্যে নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবেই তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোঃ মুমিনুল ইসলাম বলেন, “আমাকে যে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে চাই।”

আমাকে এই পদে নির্বাচিত করায় ছাত্রদলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান; ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এদিকে, তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলা ও আসাদনগর গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বগুণ ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর