ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কক্সবাজার লাবনীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৩:৩৯ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত এর লাবনী পয়েন্ট এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে লাবনী পয়েন্টের হোটেল মোড়ে, পর্যটন কর্পোরেশনের ড্রিংকস কর্ণারের সামনে একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের ফ্লোরে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স নির্ধারণের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল এর মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর