ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কিশোরগঞ্জের কটিয়াদীতে খাল পুনঃখনন কাজ উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের জালালপুর ও লোহাজুরী সড়ক সংলগ্ন এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আরশাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারজিল। তিনি তার বক্তব্যে বলেন, খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষি উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষিজমিতে চাষাবাদে নানা প্রতিবন্ধকতা দেখা দিত। পুনঃখনন কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী যে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অড়িয়াধর পর্যন্ত বিস্তৃত এ খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, খালটি পুনরুদ্ধার হলে শুধু কৃষি নয়, মাছ চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।


এ সম্পর্কিত আরো খবর