ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৮:৩৪ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা উপজেলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। বিশেষ করে সাকিবের মাদকাসক্তি ও কর্মবিমুখতা নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল বলে জানা গেছে।

এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। ঘটনাস্থলে থাকা স্বজনরা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চাঁদনী আক্তার খাদিজাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে পরিবার থেকে দাবি করা হয়েছিল, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলের আলামত এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশের সন্দেহ সৃষ্টি হয়।

পরে অভিযুক্ত সাকিব শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তার বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ে। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, “হাসপাতালে নেওয়ার পর পরিবার প্রথমে দাবি করেছিল এটি একটি দুর্ঘটনা। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংগতি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

স্থানীয়দের মতে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর