ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

দেশে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ মে, ২০২৬ সময় : ৭:১২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

একই সময়ে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগীর মধ্যে হাম সন্দেহে উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৯৮ জনে। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ২৮৬ জন রোগী হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে।

এছাড়া গতকাল হবিগঞ্জ জেলায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ভুলভাবে ১৭৯ জন উল্লেখ করা হয়েছিল, যা সংশোধন করে প্রকৃত সংখ্যা দুই জন হিসেবে জানানো হয়েছে। এ তথ্য আজ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই হার উদ্বেগজনক এবং দ্রুত টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত তথ্য হালনাগাদ করছে বলে জানানো হয়েছে।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর