ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, নারী আটক


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে “নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট” এর সামনে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর বয়স ৫২ বছর বলে জানিয়েছে র‌্যাব। তবে তদন্তের স্বার্থে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, মাদকবিরোধী অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর