ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

মাদক ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ফরিদপুরে


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:০৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা থেকে দালাল মুক্ত করা, ফুটপাত দখলমুক্ত রাখা, বালু ও মাটির অবৈধ ব্যবসা বন্ধ করা এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে অবস্থান নেন। তবে এসব উদ্যোগ সত্ত্বেও অপরাধমূলক কর্মকাণ্ড থেমে না যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত এই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যায়ের অপরাধমূলক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা, সমালোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে গুম, হত্যা, মাদক, যানজট, গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। তারা এসব সমস্যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

বক্তারা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া জেলার অপরাধ দমন সম্ভব নয়। তাই সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, জেলার স্বাস্থ্যসেবা খাতে দালালচক্র নির্মূল, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ বালু ও মাটির ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর