ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারিহা হত্যায় স্বামী কারাগারে, চার আসামি জামিনে


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:১৩ পিএম

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা হত্যা মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত প্রধান আসামি ও ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে কুমিল্লার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তারা আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তাফসীরুল আলম বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডে প্রধান আসামির জামিন হলে অপরাধ প্রবণতা বাড়তে পারে—এ যুক্তি উপস্থাপন করা হয়। আদালত তা বিবেচনায় নিয়ে প্রধান আসামির জামিন নামঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার জানান, আদালতের নথি হাতে পাওয়ার পর প্রধান আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই।

মামলার বাদী ও নিহতের বাবা মো. হানিফ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ৫ মে রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার একটি বাসা থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিক্ষার্থী সমাজসহ স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।


এ সম্পর্কিত আরো খবর