ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইজারার আগেই পশুর হাটের প্রচারণা, মুন্সীগঞ্জে বিতর্ক


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:২২ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোকে কেন্দ্র করে আগাম প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো হাট ইজারা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও স্থানীয়ভাবে ব্যানার-ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসাইল বানারী উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানির পশুর হাট পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে প্রচারণা চালানো হচ্ছে। ওই তালিকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তবে সরকারি অনুমোদন ছাড়াই এমন প্রচারণা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা প্রশাসন বলছে, এখন পর্যন্ত ওই হাটের ইজারা বা অনুমোদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হাট পরিচালনার প্রচারণা চালানো নিয়মবহির্ভূত বলে জানানো হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যালয় মাঠে হাট বসানো নিয়ে আগাম প্রচারণা চালানোয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম বন্ধ করা উচিত বলেও তারা মত দেন।

অভিযুক্ত হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো বলেন, স্থানীয়দের মনে সন্দেহ ছিল হাট হবে কি না। হাট হবে সেটি নিশ্চিত করতেই এই প্রচারণা চালানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি অনুমোদনের আগে প্রচারণা চালানো অবৈধ। বিষয়টি খতিয়ে দেখা হবে।”


এ সম্পর্কিত আরো খবর