ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে দুস্থদের মাঝে নগদ সহায়তা ও ভ্যাকসিন প্রদান


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:৩৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জনকে ১ লাখ ৩২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা অব্যাহত থাকলে দরিদ্র পরিবারের মানুষ উপকৃত হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা পরিষদ সূত্র জানায়, ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর       


এ সম্পর্কিত আরো খবর