ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর উচ্চ মাধ্যমিকে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী এইচএসসি ফলে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এইচএসসিতে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, কমেছে সাফল্যের হার মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,২৫০ জন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরা এইচএসসি ফল প্রকাশ: জিপিএ-৫ ও পাসের হার দুটিতেই ধস কারিগরি বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ বাড়ল যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮

ফরিদপুরে দুস্থদের মাঝে নগদ সহায়তা ও ভ্যাকসিন প্রদান


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৫:৩৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জনকে ১ লাখ ৩২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা অব্যাহত থাকলে দরিদ্র পরিবারের মানুষ উপকৃত হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা পরিষদ সূত্র জানায়, ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর       


এ সম্পর্কিত আরো খবর