ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

প্রবাসে প্রাণ হারালেন দুই বাংলাদেশি, কাঁদছে সাতক্ষীরার দুই পরিবার


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাঁদের আবাসস্থলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬)। শফিকুল ইসলাম ওই গ্রামের আফসার আলীর একমাত্র ছেলে এবং নাহিদুল ইসলাম আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে লেবাননে পাড়ি জমান শফিকুল ও নাহিদুল। সেখানে বিভিন্ন পেশায় কাজ করে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতেন তারা। তাদের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুল ছাড়াও একজন সিরীয় নাগরিক নিহত হন। হামলার সময় ভবনটিতে কয়েকজন প্রবাসী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দূতাবাস আরও জানায়, ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন। ধারাবাহিক হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

নিহতদের পরিবার জানায়, প্রতিদিনের মতো তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু হঠাৎ মৃত্যুর সংবাদ পৌঁছালে স্বজনদের মধ্যে কান্না ও আহাজারি শুরু হয়। শফিকুল ইসলামের পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যদিকে নাহিদুল ইসলামের পরিবারও তার আয়ের ওপর নির্ভরশীল ছিল বলে জানা গেছে।

এদিকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর