ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৬:১৯ পিএম

নড়াইল প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন নড়াইলের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের অংশগ্রহণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, নদী ও খাল খনন ও পুনঃখনন, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বিপিএম সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাসেদুল হক এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শহীদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অফিসার মো. রোস্তম আলী সরকারের অগ্রাধিকার কর্মসূচির বিভিন্ন তথ্য-উপাত্ত, বাস্তবায়িত কার্যক্রমের সুফল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিসের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত প্রচার কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও ব্যাপকভাবে জনসাধারণের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়বে। নড়াইলের স্থানীয় প্রশাসন জানায়, উন্নয়ন প্রচার কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর