ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দাউদকান্দি থেকে চাঁদপুর:

প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজপথে লাখো মানুষের অপেক্ষা


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৫:০৩ পিএম

কুমিল্লা প্রতিনিধি:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ (১৬ মে) প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে পুরো কুমিল্লা জেলাজুড়ে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ। নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজপথে প্রস্তুত রয়েছেন দলীয় লাখো নেতাকর্মী ছাড়াও স্থানীয় আপামর সাধারণ জনতা। সফরকে ঘিরে জেলা প্রশাসন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন ও পথসভা সফল করতে সাজসজ্জা, নিটোল নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণসহ নানামুখী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়কজুড়ে এখন এক রঙিন উৎসবের আবহ বিরাজ করছে।

মূলত চাঁদপুর জেলা সফরের অংশ হিসেবে যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে এক বিশাল পথসভায় অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় শীর্ষ নেতারা মনে করছেন, সরকারপ্রধানের এই সফর রাজনৈতিকভাবে কুমিল্লার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, কুমিল্লা-নোয়াখালী এবং কুমিল্লা-চাঁদপুর সড়কে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। বিভিন্ন সড়কের বিভাজক, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় লাগানো হয়েছে শত শত ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা বার্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দাউদকান্দি থেকে চাঁদপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে নেতাকর্মীরা সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাতে অবস্থান নিয়েছেন। দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের পুত্র এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিশাল নেতাকর্মীর বহর মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে। অন্যদিকে, ইলিয়টগঞ্জ এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে অবস্থান নিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদের সমর্থকরা।

এছাড়া কুমিল্লা-৫ আসনের বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে কোরপাই এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা, যেখানে হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁর সমর্থকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা এবং কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিচ্ছেন। একইভাবে কুমিল্লার বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছেন।

এদিকে পথসভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সবকটি ইউনিট। শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর এবং বরুড়া উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। ছাত্রদলের পক্ষ থেকে রাখা হচ্ছে আলাদা বিশেষ স্বেচ্ছাসেবক টিম। কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে কুমিল্লাবাসী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে আপামর জনসাধারণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আমাদের ধারণা, এই পথসভাটি এক বিশাল জনসভায় রূপান্তরিত হবে।”

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী যেহেতু সড়কপথে সফর করছেন, সে কারণে সড়ক ও মহাসড়কের কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুরো সার্বিক বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করছে এসএসএফ (SSF)।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর