ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে ট্রাকের সজোরে ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ২


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী লেনে গাছভর্তি একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মাছবাহী আরেকটি ট্রাকের সজোরে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাছবাহী ট্রাকের চালক ও হেলপার (সহকারী) বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন মাছবাহী ট্রাকের চালক যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরবেলা ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর দিয়ে কিছুটা ধীরগতিতে চলছিল। এই সময় পেছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের চারাবোঝাই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে কেবিনে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ও এক্সপ্রেসওয়েতে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারের কাছে গাছের চারাবোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহত চালক মো. শামিমের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজন অর্থাৎ হেলপারের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর