ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ও মেলার বর্ণাঢ্য উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৫:০৯ পিএম

নাটোর প্রতিনিধি:

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় সিংড়া উপজেলা ভূমি অফিসের হলরুমে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুণ্ডু। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবাগুলো পৌঁছে দেওয়া।

বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্রের দৌরাত্ম্য, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন। বর্তমান সরকার সেই ভোগান্তির চিত্র পরিবর্তন করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা থেকে নাগরিকরা সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।


এ সম্পর্কিত আরো খবর