ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

‘মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব’: আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৭:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, অতীতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তার দাবি, দেশে এখনো দলের বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী রয়েছেন এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, দল আরও সংগঠিত হয়ে ফিরে আসবে এবং সে প্রস্তুতি নীরবে চলছে। দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে গেছেন। তিনি অভিযোগ করেন, অনেক নেতাকর্মী হত্যা ও মামলার শিকার হয়েছেন। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলো তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর