ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৩:৫৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে উৎসবমুখর পরিবেশে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”।

বুধবার (২০ মে) সকালে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তাড়াশ উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের আয়োজন করে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এতে সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার মুহাম্মাদ মুঞ্জুরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু একটি উদ্ধারকারী সংস্থা নয়, এটি মানুষের জীবন ও সম্পদ রক্ষার অন্যতম ভরসা। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ মুঞ্জুরুল আলম বলেন, তাড়াশ একটি জনবহুল ও ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। চলনবিল অঞ্চলের অন্যতম এই বাণিজ্যকেন্দ্রে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, “শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর না করে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বাসাবাড়িতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সচেতনতা গড়ে তোলা জরুরি।”

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন এবং কর্মসূচিকে স্বাগত জানান। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনসচেতনতার বার্তা।



এ সম্পর্কিত আরো খবর