ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কালিয়াকৈরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত, আহত ১


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৩৩ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান নামক এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন। আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে হঠাৎ মহাসড়কে একটি বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতে পান, একটি মালবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আসা দ্রুতগতির 'সিরাজগঞ্জ পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস ওই পিকআপটির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বাস ও পিকআপ— দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ সংঘর্ষের ফলে পিকআপের চালক নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং পিকআপের হেলপার ভেতরে আটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার বিবরণী থেকে জানা গেছে, একটি পিকআপ আশুলিয়া থেকে একটি কারখানার মালামাল বোঝাই করে টাঙ্গাইলের গোড়াই এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে পিকআপটি কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে, তার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি নিয়ন্ত্রণ করে। এ সময় পেছন থেকে আসা পিকআপটি নিজের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সরাসরি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাসির উদ্দিনের মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের বাসটি পিকআপের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত বাসের যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভয়াবহ এই দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই লেনে প্রায় আধা ঘণ্টার মতো সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পাওয়ার সাথে সাথেই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। পরবর্তীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পিকআপ চালক নাসির উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর