ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ২


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৪২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সি এক শিশু কন্যাকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে এলাকাবাসী হিরো নামে এক অভিযুক্তকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছে। গণপিটুনিতে সে গুরুতর আহত ও মুমূর্ষু হলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে, ঘটনার পর থেকে পলাতক থাকা অপর অভিযুক্ত সোহেলকে রাতেই বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতেই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো— একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এই দুই যুবকই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

ঘটনার দিন বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বখাটে যুবক হিরো ও সোহেল শিশুটিকে একা পেয়ে কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় এবং ধর্ষণ করে। এর কিছুক্ষণ পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে রাতে ধর্ষণের এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা চারদিক থেকে ঘেরাও করে অভিযুক্ত হিরোকে আটকে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গণপিটুনির খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় হিরোকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে ঘটনার পর থেকেই অপর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছিল। তবে শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব আলমের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল রাতেই বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে পলাতক অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, ৬ বছরের শিশুকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সোহেলকে রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং গণপিটুনিতে আহত অপর অভিযুক্ত হিরো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম ও মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব রয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর