ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত আলমগীর আটক


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ২:৪৯ পিএম

যশোরের শার্শায় ৮ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর গাজী (আলম) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ মে ২০২৬) রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলমগীর গাজী উপজেলার স্বরূপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপদাহ গ্রামের আল- আমিনের মেয়ে ভিকটিম তাবাসসুম (০৮) তার দাদা বরকত উল্লাহর সাথে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আলমগীর গাজী শিশুটিকে 'কাঠি ভাজা' কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী খাইরুলের মৎস্য ঘেরের একটি টোংঘরে নিয়ে শিশুটির পরিহিত কাপড় খুলে ফেলে এবং মুখে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে।

এমন সময় ওই টোংঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জহির নামের এক ব্যক্তির স্ত্রী শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তিনি টোংঘরের দরজা খুলে শিশুটিকে বিবস্ত্র ও আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় লম্পট আলমগীর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে লোকলজ্জার ভয়ে শিশুটির পরিবার বিষয়টি প্রথমে গোপন রাখলেও ২২ মে (শুক্রবার) তা স্থানীয়ভাবে জানাজানি হয়ে যায়। পরে ভিকটিমের পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে শার্শা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি আলমগীর গাজীকে গ্রেফতার করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার সকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর