ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ত্রিশালে বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৩:১৬ পিএম

দীর্ঘ ৪৭ বছর পর বাবার স্মৃতিবিজড়িত ও বাবার হাতে খনন করা ঐতিহ্যবাহী ‌‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে ২০২৬) পূর্বনির্ধারিত সময় দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর (দরিয়ারপুর) গ্রামে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন।

এলজিইডি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী বিখ্যাত ‘খাল খনন’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালের এই গুরুত্বপূর্ণ ধরার খালটির খনন কার্যক্রমের ঐতিহাসিক সূচনা করেছিলেন। ওই সময় যে খালের মাটিতে স্বহস্তে কোদাল ছুঁয়েছিলেন বাবা জিয়াউর রহমান, চার দশকেরও বেশি সময় পর আজ ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তাঁর সুযোগ্য ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার পর ছেলের এই ঐতিহাসিক উদ্যোগকে কেন্দ্র করে পুরো ময়মনসিংহ অঞ্চলে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ ও উৎসবমুখরতার সৃষ্টি হয়েছে।

আজ দুপুরে ঐতিহ্যবাহী ধরার খাল পুনঃখননের ফলক উন্মোচন ও মূল কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় উৎসুক জনতার মুখোমুখি হন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপ্রধানকে অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়ে এবং এলাকার দীর্ঘদিনের অবহেলিত খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। খাল খননের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে তিনি সেখানে সমবেত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর এই সফর ও খাল খনন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দরিরামপুর এলাকার খালের দুই পাশে নির্মিত বিশাল প্যান্ডেল ও মঞ্চের সামনে হাজার হাজার উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুরের আগেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানসূচি অনুযায়ী, ধরার খালের এই উদ্বোধনী কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ত্রিশালের ঐতিহাসিক নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নেবেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ডাক বাংলো সংলগ্ন মূল অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন এবং সেখানে সাম্য ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে ত্রিশাল ও ময়মনসিংহ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর