ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আগুন নিয়ে টিকটক ভিডিওর মাশুল: বসতঘর ছাই


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে আগুন নিয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণের সময় দুর্ঘটনাবশত আগুন লেগে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ মে) বিকেলে রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘরে মা ও মেয়েসহ একটি পরিবার ভাড়া থাকতেন। পরিবারের সদস্যরা জানান, তরুণী রানি আক্তার ফারিয়া প্রায়ই মোবাইলে টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার দিন পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও বানাতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তার আগেই অধিকাংশ মালামাল পুড়ে যায়।

বাড়ির মালিক রুবিনা বেগম বলেন, ‘প্রায় দুই বছর আগে ঘরটি ভাড়া দিয়েছিলাম। ফারিয়া প্রতিদিনই টিকটক ভিডিও করত। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। আগুন নিয়ে ভিডিও করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ফারিয়ার ভাই মিরাজ জানান, ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। বোন টিকটক করতে গিয়ে আগুন লাগিয়েছে স্বীকার করলেও ঘটনার পর থেকেই ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর থেকেই ফারিয়াদের পরিবারের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না।

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর