ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৪:৫২ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০টায় নগরীর রামঘাটলা এলাকায় ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে শত শত গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে নানা স্লোগান দেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রমূলক তৎপরতার তীব্র প্রতিবাদ জানান। অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, তাহমিনা বানু ও শামিমা নারগীস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হোসাইন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংকটিকে বিতর্কিত ও অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষা এবং অপপ্রচারকারীদের চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা দৃঢ়ভাবে উল্লেখ করেন, কোনো ধরনের ষড়যন্ত্রই ইসলামী ব্যাংকের ওপর জনগণের এই অটুট আস্থাকে নড়বড় করতে পারবে না।


এ সম্পর্কিত আরো খবর