ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাগানচাষি নিহত


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৬:২১ পিএম

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে ৪১ নম্বর সীমান্ত পিলার এলাকার কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় বাগানচাষি ছিলেন।

নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাঁদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভালুকিয়াপাড়ার সীমান্তসংলগ্ন এলাকায় নিজেদের ফলের বাগানে কাজ করছিলেন ওই তিন কৃষক। এ সময় হঠাৎ একটি স্থল মাইন বিস্ফোরণে একজন আহত হন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে একে একে আরও দুটি মাইন বিস্ফোরিত হয়। উপর্যুপরি তিনটি শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় তাঁদের শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর বিজিবি, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাফর ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি কৃষি কাজ করেন। এটিই তাঁদের জীবন-জীবিকার একমাত্র পথ। গত বছরও একই এলাকায় বাগানে কাজ করতে গিয়ে দুজন নিখোঁজ হন এবং এক নারী মাইন বিস্ফোরণে পা হারান। বারবার এমন প্রাণহানির ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এসব শক্তিশালী স্থলমাইন স্থাপন করেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসনের কাছে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্ত নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর