ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ আটক ১০


  • আপলোড সময় : রবিবার ৩১ মে, ২০২৬ সময় : ১০:৪৩ এএম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ মোট ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, রোববার ভোররাত ৫টার দিকে দর্শনা সীমান্তে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে কিছু মানুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে তারা বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করলে বিজিবির বারাদি বিশেষ ক্যাম্পের সশস্ত্র সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। আটককৃত ১০ জন ব্যক্তির মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির দূরদর্শী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এই বিষয়ে গণমাধ্যমকে জানান, আটককৃত ব্যক্তিদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে কঠোরভাবে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে এবং কার মাধ্যমে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন, সেই বিষয়ে তাদের গভীর জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনানুগ কার্যক্রম ইতিমধ্যেই শেষ করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট দর্শনা থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, সীমান্ত দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও অবৈধ পারাপার সম্পূর্ণ প্রতিরোধ করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই ধরনের কঠোর ও অতন্দ্র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্টভাবে জানান।


এ সম্পর্কিত আরো খবর