ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জের

উদ্বেগজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের রিজার্ভ


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। দেশটির অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেলের রিজার্ভ উদ্বেগজনক হারে কমছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত দুই মাসেই জরুরি মজুত থেকে প্রায় ৫ কোটি ব্যারেল তেল কমে গেছে। ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি কয়েক মাস ধরে বন্ধ থাকায় সংরক্ষিত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি বিভাগ।

এদিকে ট্রাম্প প্রশাসন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকেও দ্রুত তেল উত্তোলন অব্যাহত রেখেছে। গত সপ্তাহে এসপিআর থেকে আরও ৯১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমেছে, যা আগের সপ্তাহের রেকর্ড পতনের কাছাকাছি। এই মুহূর্তে চাহিদার তুলনায় মজুত কমায় সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে পেট্রল পাম্প ও খুচরা বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


এ সম্পর্কিত আরো খবর