ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি পেয়েছি: ট্রাম্প


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না—এমন গ্যারান্টি তেহরানের কাছ থেকে পেয়েছেন তিনি। গতকাল শনিবার এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার পুত্রবধূ লারা ট্রাম্প। লারা প্রেসিডেন্ট ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। গতকাল লারা’র পডকাস্ট শো’তে এসেছিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ (Fox News) সেই পডকাস্ট শো সম্প্রচার করেছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না—এমন একটি গ্যারান্টি আমি চাইছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এ ব্যাপারে রাজি হয়েছে।”

তবে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন পাওয়া যায়নি। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির যে ১ হাজার ২০০ কোটি ডলার ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে, সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। আরও বলা হয়েছে—ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে দাবি করেছেন ট্রাম্প—সেটিও ভিত্তিহীন। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। ওয়াশিংটনের দাবি, শান্তিপূর্ন পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান এই দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে। টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ফের ইরানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং টানা ৪০ দিন ধরে সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন বাহিনী। এখনও সেই বিরতি চলছে। এই যুদ্ধবিরতির আবহে ট্রাম্পের এমন দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিদেশি গণমাধ্যম ফক্স নিউজ ও ডন (Dawn) এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।


এ সম্পর্কিত আরো খবর