ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পকেট গেট বন্ধের নির্দেশ


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৩:৩৫ পিএম

দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কঠোর নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সাম্প্রতিক সময়ের নিরাপত্তা পর্যালোচনার পর প্রতিষ্ঠানগুলোতে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং সম্পদের ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বর্তমানে এই প্রতিষ্ঠানগুলোতে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে এবং সেখানে সরকারের মূল্যবান ভারী যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সম্পদ রয়েছে। অনেক প্রতিষ্ঠানে একাধিক প্রবেশপথ বা পকেট গেট খোলা থাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

এই ঝুঁকি মোকাবিলায় অধিদপ্তর থেকে প্রধানত দুটি নির্দেশ দেওয়া হয়েছে: ১. প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরের ভেতরে আসা-যাওয়ার জন্য কেবল একটি প্রধান প্রবেশদ্বার (গেট) ব্যবহার করতে হবে এবং অন্য সব প্রবেশপথ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। ২. প্রধান গেট ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখতে হবে এবং নিয়মিতভাবে ফুটেজ পর্যবেক্ষণ করতে হবে।

অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করছে। এই নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের পর বিষয়টি অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর