ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

ঢাবির ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন, সাতক্ষীরার শায়নীকে অভিনন্দন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছেন সাতক্ষীরার মেয়ে তনয়া মেধা শায়নী। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৪০ জন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী অংশ নেন। সাতক্ষীরা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করেন শায়নী। কর্মশালাটি পরিচালনা করেন দেশের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক অন্তরা আক্তার।


রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শাস্ত্রীয় ভরতনাট্যমের মৌলিক বিভিন্ন ধাপ, মুদ্রা ও কারিগরি দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক অন্তরা আক্তার বলেন, নিয়মিত চর্চা অব্যাহত রাখতে পারলে কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


কর্মশালা শেষে তনয়া মেধা শায়নী বলেন, ‘শাস্ত্রীয় নৃত্য নিয়ে অনেক দূর কাজ করার স্বপ্ন আমার।’ এ সময় তিনি তাঁর স্থানীয় প্রশিক্ষক ও অনুপ্রেরণার উৎস নাহিদা পান্না এবং সুজন কুন্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শায়নীর এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।


অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সহসভাপতি গুলশান আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল, সাধারণ সম্পাদক নয়ণ ভট্টাচার্যসহ সংগঠনের নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর