ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় রায়পুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৪:২৪ পিএম

 রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় তার জমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৩ জুন) সকালে রায়পুর থানার সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী সাবিকুন নাহার উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীমউদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা ও ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী। অভিযুক্ত হিসেবে একই বাড়ির মৃত জামাল হকের ছেলে নিজামউদ্দিন ভুলুর নাম উল্লেখ করেছেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ মার্চ তাদের বাড়িতে সংঘটিত একটি লুটপাটের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে দাবি করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা গর্ভের সন্তানদের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গত ২২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করাতে হয়।

জন্মের পর জমজ দুই নবজাতকের একজন মারা যায়। অপর নবজাতককে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-এ ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে লক্ষ্মীপুর জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগীর স্বামী ওয়াহীদুজ্জামান রাজন। তিনি বলেন, “আমার স্ত্রী লুটপাটের ঘটনা ভিডিও করতে গেলে তার ওপর হামলা চালানো হয়। হামলার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। পরে অকাল প্রসবের মাধ্যমে আমাদের জমজ দুই সন্তান জন্ম নেয় এবং তারা মারা যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানতে চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।


এ সম্পর্কিত আরো খবর