কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে। বুধবার (৩ জুন) সকালে গ্রামের বাড়ি ফেলনায় তার দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পিতা বশির আহাম্মদ জানান, গত সোমবার সকালে আহাদের বমি শুরু হয় এবং তার শরীরে হালকা জ্বর দেখা দেয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পরও শিশুটির একাধিকবার বমি হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত আনুমানিক ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, কুমিল্লায় চিকিৎসা দেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে আহাদের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একাধিকবার বমি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তিনি আরও জানান, বুধবার সকালে শিশুটির মৃত্যুর খবর জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে।
বুধবার (৩ জুন) সকালে গ্রামের বাড়ি ফেলনায় তার দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর পিতা বশির আহাম্মদ জানান, গত সোমবার সকালে আহাদের বমি শুরু হয় এবং তার শরীরে হালকা জ্বর দেখা দেয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পরও শিশুটির একাধিকবার বমি হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত আনুমানিক ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, কুমিল্লায় চিকিৎসা দেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে আহাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একাধিকবার বমি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
তিনি আরও জানান, বুধবার সকালে শিশুটির মৃত্যুর খবর জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।