ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে কুমিল্লায় আলোচনা সভা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৪:১০ পিএম

 কুমিল্লা প্রতিনিধি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মীর হোসেন এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।

সেমিনারে এসডিজির অগ্রগতি পরিমাপ, তথ্য সংগ্রহ ও ডাটা রিপোর্টিংয়ের কার্যকর সমন্বয় এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নির্ভুল, সময়োপযোগী ও তথ্যভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি মূল্যায়ন করা সম্ভব। একই সঙ্গে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকারি উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করা যাবে।

বক্তারা জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আধুনিক ও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্য বিনিময় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর