ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কমলনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজারসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষক এবং তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে।

নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু জানান, আরিফ ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে কীভাবে তিনি পানিতে পড়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আরিফ সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, আরিফ আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসুস্থ হয়ে পড়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর